• Skip to main content
  • Skip to secondary menu
  • Skip to primary sidebar
  • Skip to footer
  • হোম
  • সেরা
  • জানেন কি?
  • কিভাবে
  • টিপস এন্ড ট্রিকস
  • ভ্রমণ পিপাসু

সকলকিছু

জানার আছে অনেক কিছু

  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • আপনার লিখা সাবমিট করুন
  • Privacy Policy

সৌরজগৎ সম্পর্কে জানা ও অজানা

23/05/2021 by সকল কিছু Leave a Comment

আদিকাল থেকেই মানুষ দিক নির্দেশক হিসেবে সূর্য ও নক্ষত্রকে কাজে লাগাত। সভ্যতার বিবর্তনের ফলে অনেক কিছু আবিষ্কার হয়েছে এবং জানার আগ্রহ মানুষকে সফলতা এনে দিয়েছে। পৃথিবীর বাইরের জগৎ সম্পর্কে জানার কৌতুহল যে ব্যর্থ হয়নি তা বলাই বাহুল্য। ইতিমধ্যে আমরা অনেক কিছু জেনে ফেলেছি। এখন দেরি না করে আমরাও সৌরজগৎ সম্পর্কে আরও মজার তথ্য জেনে নেই।

সৌরজগৎ সম্পর্কে জানা ও অজানা সকলকিছু

সৌরজগৎ আসলে কী

অনেকের জানার আগ্রহ রয়েছে সৌরজগৎ আসলে কী? সৌরজগৎ হলো সূর্যকে কেন্দ্র করে গড়ে উঠা জগৎ। আমাদের সৌরজগতের মধ্যবর্তী একটি নক্ষত্র যার নাম সূর্য। সূর্যের চারপাশ দিয়ে ঘুরতে থাকা ৮ টি গ্রহ, উপগ্রহ, বামন গ্রহ, গ্রহাণু, উল্কা এবং ধূমকেতু ইত্যাদি নিয়েই আমাদের সৌরজগৎ।

আমাদের সৌরজগতের মধ্যমনি, সূর্য প্রধানত গ্যাসীয় উপাদান দিয়ে গঠিত। একমাত্র সূর্যই হলো সৌরজগতের আলোর উৎস। সূর্য ছাড়া সৌরজগতের বিভিন্ন গ্রহ ও উপগ্রহের নিজস্ব আলো এবং উত্তাপ নেই।

জানা অজানা রহস্যে ভরা আমাদের সৌরজগৎ। বিশ্বের বিশিষ্ট বিজ্ঞানীগণ এখনও সৌরজগতের অজানা সব রহস্য উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সৌরজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে

১৭৫৫ সালে জার্মান বিজ্ঞানী কান্ট সৌরজগত সৃষ্টির সম্পর্কে মতবাদ প্রচার করেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে ১৭৯৬ সালে ফরাসি গণিতবিদ ও বিজ্ঞানী পিয়েরে লাপ্লাস সর্বপ্রথম তাঁর মাথা ঘামান। দুজনের মতবাদে অনেকটা মিল থাকায় জ্যোতির্বিজ্ঞানীদের সমর্থনে তাঁদের তত্ত্বটিকে কান্ট-লাপ্লাস নীহারিকাবাদ নামে প্রকাশিত হয়।

বিজ্ঞানীদের তত্ত্ব অনুযায়ী ধারনা ছিল নক্ষত্রের সৃষ্টির প্রক্রিয়ায় মধ্যে সৌরজগৎ সৃষ্টি হয়। তত্ত্ব অনুসারে সূর্যের আদি বস্তুপুঞ্জের উত্তপ্ত নীহারিকা থেকেই সৌরজগতের সৃষ্টি। বিশাল হালকা গ্যাসীয় বস্তুপুঞ্জ ঘূর্ণিতে ঘুরতে ঘুরতে একটা সময় পর আদি সূর্যের আকারে রূপ নেয়।

প্রায় উনিশ শতকের শেষভাগে লাপ্লাসের মতবাদটিই সৌরজগতের উৎসের প্রধান মতবাদ। কিন্তু সময়ের সাথে সাথে এই মতবাদের দুর্বল দিকগুলি বিজ্ঞানীদের চোখে ধরা পড়তে থাকে। এইসব দুর্বলতার কারনে কান্ট-লাপ্লাস মতবাদটি তার জনপ্রিয়তা হারায়।

১৮১৬ সালে ব্রিটিশ গণিতবিদ ও বিজ্ঞানী জেমস জিনস লাপ্লাসের তত্ত্বটি খন্ডন করে সৌরজগতের উৎপত্তি সম্পর্কে নতুন একটি তত্ত্ব উপস্থাপন করেন। কিন্তু কিছুদিনের মধ্যেই তত্ত্বটি যুক্তিসঙ্গত প্রমাণিত হয়নি।

এরপর জার্মান বিজ্ঞানী ফোন ভাইতস্কার ও সোভিয়েত গণিতবিদ অটোশিট ১৯৪৩-৪৪ সালে প্রায় একই সময়ে পৃথক পৃথকভাবে একই ধরনের মতবাদ প্রচার করেন। অনেক পরীক্ষানিরীক্ষার পর সৌরজগতের সৃষ্টি সম্পর্কে তাদের মতবাদটি বর্তমানে যুক্তিসঙ্গত হিসেবে প্রমাণিত হয়।

এই মত অনুসারে শীতল আদি বস্তুকনিকাপুঞ্জ থেকে সৌরজগতের সৃষ্টি হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নানা দেশের আরো অনেক বিজ্ঞানী এই মতের সমর্থন করেন ।

তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন, মার্কিন জ্যোতির্বিদ জিরাড কয়পার, রসায়নবিদ হ্যারল্ড উরে, ব্রিটিশ জ্যোতির্বিদ ফ্রেড হয়েল, প্রখ্যাত সুইডিশ পদার্থবিদ হান্স আলফভিন। তাঁরা নানাভাবে এই মতটির বিকাশ সাধন করেন।

সৌরজগতের গ্রহ

২০০৬ সালের ২৪ শে আগস্ট ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন গ্রহের সংজ্ঞার পর প্লুটোকে বামন গ্রহ হিসেবে গণ্য করা হয়। সৌর জগতের প্রধান গ্রহের সংখ্যা ৮টি।

বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন ৮টি গ্রহের নাম।

বুধ

আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হলো বুধ। সূর্য থেকে এ গ্রহের দূরত্ব ৫৭.৯১ মিলিয়ন কি.মি। গ্রহটি সূর্যকে প্রদক্ষিণ করতে ৮৮ দিন সময় লাগায়। সূর্যের সবচেয়ে কাছে এর অবস্থান। চাঁদের মতো এবং মরুভূমির মতো দেখতে।

সাধারণত ৩৮° সেলসিয়াস তাপমাত্রায় আমাদের কত খারাপ অবস্থা হয় সেখানে সূর্যের এতো কাছের গ্রহ হওয়ার কারনে বুধের তাপমাত্রা ৪০০° সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। এমন অতিরিক্ত তাপমাত্রার এবং সূর্যের আকর্ষণে বুধের বায়ুমণ্ডল উড়ে গেছে।

আর এই বায়ুমণ্ডল না থাকার কারণে বুধ তাপ ধরে রাখতে পারে না। এজন্য রাতে তাপমাত্রা মাইনাস ১৮০° সেলসিয়াসও হয়ে যায়। বেচেঁ থাকার প্রধান উৎস হলো পানি কিন্তু বুধ গ্রহে পানি নেই। তাই এখানে প্রাণের বিকাশের সম্ভাবনাও নেই। বুধ গ্রহের কোন উপগ্রহ নেই।

শুক্র

আকারের দিক দিয়ে পৃথিবীর সাথে শুক্র গ্রহের অনেক মিল আছে। মিল থাকলেও এ দুটি গ্রহ দুই গ্রহের একদম বিপরীত।

শুক্রের আবহাওয়া এবং পৃথিবীর আবহাওয়া দুটো দুই রকম। সূর্য থেকে এ গ্রহের দূরত্ব ১০৮.২ মিলিয়ন কি.মি। গ্রহটির সূর্যকে প্রদক্ষিণ করতে ২২৫ দিন সময় লাগে। বুধ গ্রহের মতই এ গ্রহেরও উপগ্রহ নেই।

শুক্র গ্রহের মেঘ ভীষণ পুরু থাকার কারনে সূর্যের আলো এর মধ্যে দিয়ে সম্পূর্ণ ভাবে যেতে পারে না। আর আলো না প্রবেশ করতে পারায় আলো তখন তাপে রূপান্তরিত হয়।

এজন্য শুক্র পরিণত হয়েছে সৌরজগত এর সবচেয়ে উত্তপ্ত গ্রহে। ৫০০° সেলসিয়াস পৌঁছে যায় তাপমাত্রা। এ গ্রহেও পানি নেই।

পৃথিবী

সৌরজগতের আটটি গ্রহের মধ্যে পৃথিবী পঞ্চম বৃহত্তম গ্রহ। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ১৪৯.৬ মিলিয়ন কি. মি। পৃথিবীর আবর্তনকাল ৩৬৫ দিন সঠিক হিসাবে ৩৬৫ দিন, ৫ ঘণ্টা, ৪৮ মিনিট এবং ৪৭ সেকেন্ড।

পৃথিবীর ১ টি মাত্র উপগ্রহ যার নাম হলো চাঁদ। একমাত্র পৃথিবী এমন একটি গ্রহ যেখানে আমার বসবাস করি। পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আবহাওয়া এবং বিভিন্ন তাপমাত্রা। এ গ্রহের পানি থাকায় প্রানের বিকাশও ঘটে।

মঙ্গল

পৃথিবী থেকে খুব অল্প দূরত্বে অবস্থিত মঙ্গল গ্রহটি। তাই মহাকাশ অভিযানের জন্য সম্ভাব্য স্থান এটাই। ইতিমধ্যে ৮টি দেশ (আমেরিকা,রাশিয়া, জাপান, ইউরোপীয় ইউনিয়ন, ইংল্যান্ড, চীন, ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী) মঙ্গল গ্রহে অভিযান পাঠিয়েছে।

এখন পর্যন্ত ৫৮টি মিশনের মধ্যে মাত্র ২২টি অভিযান সফল হয়েছে। সূর্য থেকে এ গ্রহের দূরত্ব ২২৭.৯ মিলিয়ন কি.মি। গ্রহটির ২ টি উপগ্রহ রয়েছে (ফোবোস ও ডিমোস)। আবর্তনকাল ৬৮৭ দিন।

এ গ্রহের নাম লাল গ্রহ হওয়ার একটি কারণ হল মরিচা রঙের ধুলা, যা গ্রহটিকে ঢেকে রেখেছে। এ গ্রহের পাতলা বায়ুমণ্ডল কার্বন ডাই অক্সাইড গ্যাসে তৈরি। এমন বায়ুমন্ডলের জন্য তাপমাত্রা মাইনাস ১২০° থেকে ২৫ °সেলসিয়াস এর মধ্যে ওঠানামা করে।

মঙ্গল গ্রহে আগ্নেয়গিরি রয়েছে এবং ভয়াবহ ধূলিঝড়ও হয়, এখানে পথ হারাতে এক মিনিটও লাগবে না। আগ্নেয়গিরির মধ্যে সবচেয়ে বড় হলো অলিম্পাস মন্স যার উচ্চতা ২১ কিলোমিটার।

মঙ্গল গ্রহের বুকে খাল, উপত্যকা ও সমভূমি দেখে বিজ্ঞানীরা অনুমান করেছেন যে মঙ্গলে একসময় হয়ত তরল পানি ছিল।

বৃহস্পতি

আকার আয়তনের দিক দিয়ে সৌরজগতের বৃহত্তম গ্রহ। সূর্য থেকে এ গ্রহের দূরত্ব ৭৭৮.৫ মিলিয়ন কি.মি। সূর্যকে প্রদক্ষিণ করতে এর সময় লাগে ১২ বছর (প্রায় ৪৩৮০ দিন)। এ গ্রহের ৬৭ টি উপগ্রহ রয়েছে। বৃহস্পতির উপরের দিকে একটি বড় ধরনের লালচে ক্ষত দেখা যায়।

বিষাক্ত গ্যাসের ঘন রঙিন মেঘ বৃহস্পতিকে ঘিরে রেখেছে। এ গ্রহ বসবাসের উপযোগী নয়।

শনি

শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। সূর্য থেকে এ গ্রহের দূরত্ব ১.৪৩৪ বিলিয়ন কি.মি। সূর্যকে প্রদক্ষিণ করতে এর সময় লাগে ২৯ বছর (প্রায় ১০,৫৮৫ দিন)।

এ গ্রহের ৬২ টি উপগ্রহ রয়েছে। সুন্দর গ্যাসীয় বলয় এ গ্রহকে সৌরজগতের সবচেয়ে সুন্দর গ্রহ করে তুলছে। বলয়গুলো হাজার হাজার কিলোমিটার দূরত্ব রেখে শনিকে ঘিরে রেখেছে। লক্ষ লক্ষ বরফের টুকরায় এ বলয়গুলো তৈরি হয়েছে।

ইউরেনাস

আকারের দিকে দিয়ে তৃতীয় বৃহত্তম গ্রহ এটি। ১৭৮১ সালে উইলিয়াম হার্শেল প্রথম আবিষ্কার করেন। সূর্য থেকে এ গ্রহের দূরত্ব ২.৮৭১ বিলিয়ন কি.মি। সূর্যকে প্রদক্ষিণ করতে এ গ্রহের ৮৪ বছর (প্রায় ৩০,৬৬০ দিন) লাগে। ২৭ টি উপগ্রহ রয়েছে ইউরেনাসের।

অন্যান্য গ্রহের তুলনায় ইউরেনাস কিছুটা অন্যরকম দেখতে কিছুটা নীল-সবুজাভ রঙের। এ গ্রহের বায়ুমণ্ডলে হাইড্রোজেন এবং মিথেন গ্যাস অতিরিক্ত পরিমাণে পাওয়া গিয়েছে।

নেপচুন

সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহটির নাম হলো নেপচুন। আকারের দিকে দিয়ে নেপচুন পৃথিবীর ৪ গুণ বড়। এ গ্রহে সবসময় ঝড়-তুফান চলতেই থাকে, পৃথিবীর হারিকেনের তুলনায় ১০ গুণ বেশি এর বেগ। পাতলা সাদা মেঘে ঘিরা এ গ্রহটি।

নেপচুনের বায়ুমণ্ডলও ইউরেনাসের মতোই তাই এ গ্রহটিও নীলাভ-সবুজ রঙের দেখতে। মিথেন গ্যাসের আধিক্য বেশি। সূর্য থেকে এ গ্রহের দূরত্ব ৪.৪৯৫ বিলিয়ন কি.মি এবং সূর্যকে প্রদক্ষিণ করতে ১৬৫ বছর সময় লাগে (প্রায় ৬০,২২৫ দিন)। নেপচুনের ১৪ টি উপগ্রহ রয়েছে।

সৌরজগৎ ও আমাদের পৃথিবী

প্রায় ৪.৬ বিলিয়ন বছর আগে আমাদের সৌরজগতের সৃষ্টি হয়। আমরা পৃথিবীবাসী অর্থাৎ আমারা পৃথিবীতে বসবাস করি। আমাদের সৌরজগতের সূর্য হলো কেন্দ্রবিন্দু আর সূর্যকে কেন্দ্র করেই পৃথিবীসহ আরও ৭ টি গ্রহ প্রদক্ষিণ করছে।

আমাদের পৃথিবী ২ ভাবে ঘুরছে, প্রথমত নিজ অক্ষের উপর ঘুরছে এবং দ্বিতীয়ত সূর্যকে কেন্দ্র করে। এমন ঘূর্ণায়মান প্রক্রিয়ার ফলে আমাদের পৃথিবীতে দিন-রাত হয়। এমনকি ঋতুও পরিবর্তন হয়। সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব ৯২,৯৬০,০০০ মাইলের কিন্তু মজার বিষয় হলো মাত্র ৮ মিনিট সময় লাগে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে। পৃথিবীর আনুমানিক বয়স ৪.৫৪৩ বিলিয়ন বছর। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহের নাম চাঁদ। পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব ২,৩৮,৮৫৫ মাইল। চাঁদের বয়স প্রায় ৪.৫৩ বিলিয়ন বছর। চাঁদ ও সূর্যের আকর্ষণে পৃথিবীতে জোয়ার ভাটা হয়।

পৃথিবীর তুলনায় চাঁদে জিনিসের ওজন ছয় ভাগের এক ভাগ (পৃথিবীতে কোনো জিনিস যদি ১২০ কেজি ওজন হয় তবে সেই জিনিসের চাঁদে গিয়ে ওজন হবে ২০ কেজি)
আমাদের পৃথিবী থেকে নিকটতম গ্রহটি হলো শুক্র। সৌরজগৎ রহস্যেভরা একটি বই এর মতো যত পড়ব ততই জানব। তাই জানার যেন শেষ নেই।

সৌরজগৎ ও ভূমণ্ডল

সৌরজগতের সকল গ্রহ ও উপগ্রহের নিয়ন্ত্রক হলো সূর্য। সৌরজগতের ভূমন্ডলে বিদ্যমান সকল কিছু সূর্যের উপর নির্ভরশীল। সূর্য গ্যাসীয় পদার্থ দিয়ে গঠিত। হাইড্রোজেন, হিলিয়াম ও অন্যান্য গ্যাসের সমন্বয় হলো সূর্য। সূর্যের তাপমাত্রা ৫৭০০০° সেলসিয়াস। সূর্যের ভিতর গ্যাসগুলো অনবরত বিক্রিয়া হয়ে শক্তি উৎপন্ন করে। আর এই শক্তির কারনেই সূর্যের তাপ এবং আলো আমাদের পৃথিবীতে চলে আসে। আমাদের সৌরজগতে অনেক অনেক উপগ্রহ, গ্রহ, উল্কা, গ্রহাণুপুজ্ঞ এবং ধুমকেতু রয়েছে।

মহাবিশ্ব ও সৌরজগৎ

আমার আগেও জেনেছি সূর্য এবং তার চারদিকে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা ও গ্যাস নিয়ে সৌরজগৎ গঠিত হয়। মহাবিশ্ব হলো গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য, সবকিছু নিয়ে গঠিত। গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। আমাদের সৌরজগৎ মিল্কিওয়ে নামক গ্যালাক্সির অন্তর্গত। প্রতি গ্যালাক্সিতে গড়ে দশ সহস কোটি নক্ষত্র আছে। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে মাত্র ৮ মিনিট সময় লাগে অর্থাৎ সূর্য পৃথিবী থেকে ১৪৯.৬ মিলিয়ন কি. মি দূরে তারপরও মাত্র ৮ মিনিটের মধ্যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছায়।

আমার যদি আলোর এমন গতি বেগের সাথে চলতে পারতাম তাহলে আমাদের গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে ১,৩০,০০০ বছর সময় লাগত।কোটি কোটি গ্যালাক্সি নিয়ে গঠিত আমাদের মহাবিশ্ব। আর এর আকার কেউ জানে না। দিন দিন মহাবিশ্ব শুধু বড়ই হচ্ছে। সৌরজগৎ মহাবিশ্বের কাছে একটি বিন্দুর মতো। সৌরজগতের চেয়ে গ্যালক্সি বড়, গ্যালাক্সির চেয়ে মহাবিশ্ব বড়।

সৌরজগতের অজানা তথ্য

প্রশ্ন: বর্তমানে সৌরজগতে কয়টি গ্রহ রয়েছে?

উত্তর: ৮ টি ( পূর্বে ৯ টি ছিল)

প্রশ্ন: সম্প্রতি সৌরজগতের কোন গ্রহটি গ্রহের মর্যাদা হারায়?

উত্তর: প্লুটো (২৪ আগস্ট, ২০০৬ সালে)।

প্রশ্ন: সৌরজগতের গ্রহের স্বীকৃতিদানকারী সংস্থার নাম কি?

উত্তর: IAU ( International Astronomical Union)

প্রশ্ন: বর্তমানে সৌরজগতে মোট উপগ্রহের সংখ্যা কত?

উত্তর: ৩৯৫টি ( নভেম্বর ২০১৯ পর্যন্ত)।

প্রশ্ন: সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?

উত্তর: বৃহস্পতি।

প্রশ্ন: সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?

উত্তর: বুধ।

প্রশ্ন: সৌরজগতের কোন কোন গ্রহের উপগ্রহ নেই?

উত্তর: বুধ ও শুক্র গ্রহের।

প্রশ্ন: সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি?

উত্তর: শনি (৮২ টি)

প্রশ্ন: সৌরজগতের কোন গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে কম সময় লাগে?

উত্তর: বুধ।

প্রশ্ন: সৌরজগতের উজ্জ্বল নক্ষত্র কোনটি ?

উত্তর: শুক্র।

প্রশ্ন: সৌরজগতের কোন গ্রহের আবর্তনের বেগ সবচেয়ে বেশি?

উত্তর: বৃহস্পতি।

প্রশ্ন: সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কী?

উত্তর: শুক্র।

প্রশ্ন: সবুজ গ্রহ কাকে বলা হয় ?

উত্তর: ইউরেনাস গ্রহকে।

প্রশ্ন: লাল গ্রহ কাকে বলা হয়?

উত্তর: মঙ্গল গ্রহকে।

প্রশ্ন: বামন গ্রহ বলা হয় কাকে?

উত্তর: প্লুটো গ্রহকে।

প্রশ্ন: সূর্যে প্রধানত কোন কোন গ্যাস থাকে ?

উত্তর – হাইড্রোজেন ও হিলিয়াম।

প্রশ্ন: কোন গ্রহ পূর্ব থেকে থেকে পশ্চিম দিকে আবর্তন করে?

উত্তর: শুক্র।

প্রশ্ন: সূর্য কোন গালাক্সির অন্তর্গত?

উত্তর: মিল্কিওয়ে গালাক্সির।

প্রশ্ন: পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়?

উত্তর: শুক্র গ্রহকে।

প্রশ্ন: সূর্য পৃথিবীর চেয়ে কত গুন বড়ো?

উত্তর: ১০৯ গুন বড়ো।

প্রশ্ন: সৌরজগতের সবচেয়ে বড়ো উপগ্রহের নাম কী?

উত্তর: বৃহস্পতির উপগ্রহ (গ্যানিমেড)।

প্রশ্ন: সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি?

উত্তর: শনি।

প্রশ্ন: সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহের নাম কী?

উত্তর: মঙ্গল।

প্রশ্ন: কোন গ্রহে দুই বার সূর্যোদয় হয়?

উত্তর: বুধ গ্রহে।

প্রশ্ন: পৃথিবী ব্যতিত অন্য কোন গ্রহের রঙ নীল এবং কেন?

উত্তর:নেপচুন গ্রহের কারণ এই গ্রহের বাইরের অংশে মিথেন গ্যাসের উপস্থিতি।

প্রশ্ন: কোন কোন গ্রহ কে ‘Ice Giant’ বলা হয়?

উত্তর – ইউরেনাস ও নেপচুন গ্রহকে।

উপসংহার

রহস্যময় আমাদের এই সৌরজগৎ, জানা যেন শেষ নেই। যুগের পর যুগ ধরে বিজ্ঞানীরা মহাকাশ, নক্ষত্র, গ্রহ, উল্কা, উপগ্রহ, ধুমকেতু, গ্যালাক্সি নিয়ে গবেষণা করেই যাচ্ছে। গবেষণার জন্য অনেক মহাকাশযান পাঠানো হয়েছে কিছু অসফল হয়েছে আবার কিছু সফল হয়েছে। বিজ্ঞানীরা কিন্তু থেমে নেই তাঁরা তাঁদের গবেষণা চালিয়ে যাচ্ছে। মহাকাশের রহস্য উদ্ভাবনের প্রচেষ্টায় কত বিজ্ঞানী কত ত্যাগ করেছে শুধু আমাদের সত্য জানানোর জন্য। তাই আমাদেরও উচিত আমাদের সৌরজগৎ সম্পর্কে জানা।

আসুন জেনে নেই: স্যাটেলাইট কিভাবে কাজ করে? জানেন কি?

Filed Under: জানেন কি?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Primary Sidebar

সোশ্যাল মিডিয়াতে আমরা

  • Facebook
  • Instagram
  • Pinterest
  • Twitter
  • YouTube

সাম্প্রতিক পোষ্ট

ফুটবল বিশ্বকাপের খেলা দেখুন

মেথি খাওয়ার উপকারিতা

মেথি খাওয়ার উপকারিতা

সরিষার তেলের উপকারিতা

সরিষার তেলের উপকারিতা

ই পাসপোর্ট করার নিয়ম: প্রয়োজনীয় সকল তথ্য

সাইকেল চালানোর উপকারিতা

ময়দার উপকারিতা (ময়দার জনা অজানা তথ্য)

থানকুনি পাতার উপকারিতা

ভ্যাট কি এবং ভ্যাট কিভাবে দেয়া হয়

জাতীয় পরিচয় পত্র (দরকারি সকল তথ্য)

সৌরজগৎ সম্পর্কে জানা ও অজানা

Footer

আমাদের সম্পর্কে

সকলকিছু.কম একটি স্বতন্ত্র প্রকাশক মিডিয়া। নৈতিক সাংবাদিকতাই আমাদের মূল লক্ষ্য। সকল উৎসকে সম্মান প্রদর্শনপূর্বক বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে সকলকিছু। সকলকিছু.কম এমন একটি তথ্যের একটি ভাণ্ডার যা সর্বদা পক্ষপাতিত্ব বা বিতর্ক থেকে মুক্ত। আপনাকে এক অন্যরকম অভিজ্ঞতা দিবে এই পোর্টাল।

গ্যালারি

লিংক

  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • আপনার লিখা সাবমিট করুন
  • Privacy Policy

Copyright © 2026 | Shokolkichu.com