
আমাদের সকলের মনে একটা প্রশ্ন থাকে ভ্যাট কি? এছাড়া ভ্যাট কেন দেয়া হয় এবং ভ্যাট কিভাবে দেয়া হয়। আজকের এই লিখায় এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
ভ্যাট বা মূল্য সংযোজন কর হলো একটি ব্যয় কর যা একটি পণ্যের ওপর অর্পিত হয় যখনই উৎপাদন থেকে বিক্রয় কেন্দ্র পর্যন্ত সরবরাহ শৃঙ্খলের প্রতিটি পর্যায়ে মূল্য সংযোজিত হয়। VAT হলো Value Added Tax এর সংক্ষিপ্ত রূপ। এটি এক ধরনের পরোক্ষ কর যা পণ্য বা সেবার উপর আরোপিত হয়।
ভ্যাট কি এবং ভ্যাট কেন দেয়া হয়
এই লিখার বাকি অংশে আমরা আলচনা করবো, ভ্যাট কি জন্য দেওয়া হয়, ভ্যাট কিভাবে বের করতে হয়। চলুন নিচের অংশ থেকে বিস্তারিত জেনে নেই ভ্যাট কি আসলে।
নাগরিকের ভ্যাট কি জন্য দেওয়া হয়
একটি দেশের নাগরিক হিসেবে ভ্যাট দেওয়া তার কর্তব্য। দেশের উন্নয়নে ভ্যাট এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভ্যাট দেওয়ার মাধ্যমে চলুন দেশকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাই।
সকল প্রতিষ্ঠানকেই ভ্যাট দিতে হয়, যদি প্রতিষ্ঠানটির বাৎসরিক আয় ৩০ লক্ষের নিচে হয় তাহলে সেই প্রতিষ্ঠানকে আর কর প্রদান লাগবে না। আর বাৎসরিক আয় ৩০ লক্ষ ১ টাকা থেকে ৮০ লক্ষ টাকার মধ্যে হয় তাহলে প্রতিষ্ঠানটিকে ৩% ভ্যাট দিতে হবে।
আবার ৮০ লক্ষ টাকার উপরে বাৎসরিক আয় হলে ১৫% ভ্যাট দিতে হবে। ব্যবসা চালানো জন্য, টেন্ডারে অংশগ্রহনের জন্য ও আমদানি রপ্তানি থেকে শুরু করে ব্যাংকিং কার্যক্রম চালানোর জন্য ভ্যাট নিবন্ধন আবশ্যক।
ভ্যাট নিবন্ধন বিনামূল্যেই করা যায়। শুধু মাত্র প্রয়োজনীয় কিছু কাগজ জমা দিয়ে ভ্যাট নিবন্ধনের আবেদন করা যায়।
ভ্যাট কিভাবে বের করতে হয়
বাংলাদেশের সাংবিধানিক আইন অনুসারে ভোগ্য পণ্য ও সেবা ক্রয়ের উপর ১৫% ভ্যাট সরকারকে দিতে আমরা বাধ্য।
হিসাববিজ্ঞানের ভাষায় যদি উদাহরণ দেওয়া হয় তাহলে উদাহরণটি হবে, নগদে ২০,০০০ টাকার পণ্য ক্রয় করা হলো এবং ১৫% ভ্যাট দেয়া হলো, এখানে ২০,০০০ টাকার মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত করা নেই আলাদা ভাবে ভ্যাটের টাকা বের করতে হবে। সুতরাং ২০,০০০ টাকার ভ্যাট হবে
(২০,০০০ × ১৫) ÷ ১০০ = ৩০০০ টাকা।
২৩,০০০ টাকা দিতে হবে যার মধ্যে ৩,০০০ টাকা জমা হবে সরকারি কোষাগারে।
সবকিছুর জন্যই যে ১৫% ভ্যাট তা না এমন অনেক পণ্য বা সেবা রয়েছে যেগুলোর জন্য আরো বেশি কর দিতে হয়।
উপসংহার
আশা করি ভ্যাট কি এই সম্পর্কে একটি পরিষ্কার ধারণা আমরা পেয়ে গেলাম। সুনাগরিক হিসেবে ভ্যাট প্রদান করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সরকারি কোষাগার জমা করা এই ভ্যাট সরকার দেশের উন্নয়নের কাজে লাগায়। দেশের উন্নয়ন সাধনে সবাইকে এগিয়ে আসতে হবে। আর নয় কর ফাঁকি ভ্যাট দিয়ে দেশকে উন্নয়নের দিকে হাটতে সাহায্য করি। জানার যেন শেষ নেই তাই আসুন সচেতন হই এবং অন্যদেরও সচেতন করতে সহায়তা করি।






Thanks for details.