
বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড সংক্ষেপে এনআইডি কার্ড। জাতীয় পরিচয় পত্র মূলত আইডি আইডি কার্ড নামে বহুল প্রচলিত। বাংলাদেশের যে সকল নাগরিকের বয়স ১৮ বছর পূর্ণ হয় তাদের জন্য জাতীয় পরিচয় পত্র একটি বাধ্যতামূলক নথি। বাংলাদেশ নির্বাচন কমিশন তথ্য নথিভুক্ত করণ ও আইডি কার্ড সরবরাহকারী প্রতিষ্ঠান।
জাতীয় পরিচয় পত্র সম্পর্কিত সকল তথ্য
জাতীয় পরিচয় পত্র বাংলাদেশের সকল প্রাপ্ত বয়স্ক নাগরিকের জন্য খুব জরুরী একটি কার্ড। মোবাইলের সিম কেনা থেকে শুরু করে ব্যাংক একাউন্ট খোলা পর্যন্ত এই কার্ডটি প্রয়োজন। তাই জাতীয় পরিচয় পত্র সম্পর্কিত অনেক তথ্যই আমাদের জানা প্রয়োজন। যেমন ধরুন কীভাবে নতুন ভোটার আইডি কার্ড পাওয়া যাবে, ভোটার আইডি কার্ডের ভুল সংশোধন কীভাবে করা যায়, নিজের জাতীয় পরিচয়পত্র চেক করার নিয়ম কি, জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে কি করতে হবে ইত্যাদি।
কীভাবে নতুন ভোটার আইডি কার্ড পাওয়া যাবে?
প্রথমত নতুন ভোটার আইডি পেতে হলে আপনাকে অব্যশই ১৮ বছর বয়সের অধিকারী হতে হবে। নিজে গিয়ে উপজেলা/থানা নির্বাচন অফিসে যোগাযোগ করে আপনার এলাকার সিডিউল মোতাবেক ফরম-২ পূরণ করতে হবে। ভোটার আইডি কার্ড তৈরি কিংবা ভোটার হওয়ার সময় আপনার কিছু সংযুক্ত কাগজপত্র প্রয়োজন হবে।
- এস.এস.সি সনদ -(বয়স প্রমানের সনদ)
- জন্ম নিবন্ধন -(বয়স প্রমানের সনদ)
- পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স / টি.আই.এন -(বয়স প্রমানের সনদ)
- ইউটিলিটি বিলের কপি/বাড়ী ভাড়ার রশিদ/হোল্ডিং ট্যাক্স রশিদ – (ঐ এলাকায় সচরাচর বসবাস করেন এরুপ কোন প্রমান)
- নাগরিকত্বের সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
- বাবা, মা, স্বামী/স্ত্রীর আই.ডি কার্ডের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
অনলাইনে ফরম পূরণের সময় সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে, নিজের পূর্ণনাম ছাড়া সকল তথ্য বাংলায় ইউনিকোডে পুরণ করতে হবে, সকল ধাপ সম্পন্ন হবার পরে প্রিভিউএর মাধ্যমে সকল তথ্য পুনর্বার যাচাই করে নিতে হবে, পিডিএফ ফাইল তৈরি করে সেটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ নিকটস্থ নির্বাচন অফিসে জমা দিতে হবে, আপনার দেয়া তথ্যাদি যাচাই এবং ঠিকানা যাচাইয়ের পরে তথ্যাদি সঠিক নিশ্চিত হলে আপনার কার্ড তৈরি হয়ে যাবে এবং কার্ডের রশিদ জমা দিয়ে কার্ড সংগ্রহ করতে হবে।
জাতীয় পরিচয় পত্র ডাউনলোড
বর্তমানে জাতীয় পরিচয় পত্র অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে বেশ কিছু আপডেট আনা হয়েছে। সেখানে একটি রেজিস্ট্রেশন করে আপনার জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করে নিতে পারেন।
অনলাইনে রেজিষ্ট্রেশন করতে আপনার ভোটার আইডির নাম্বার রয়েছে সে স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ডের ফটোকপি ডাউনলোড করে নিতে পারবেন।
অনলাইনে জাতীয় পরিচয় পত্র যাচাই
পরিচয় অ্যাপ মূলত ভোটার আইডি কার্ডের নাম্বারটি থেকে গ্রাহকদের তথ্য যাচাই-বাছাই করা হয়। পরিচয় অ্যাপ ও ওয়েবসাইটের ( www.porichoy.gov.bd ) প্রাথমিকভাবে গ্রাহকের নাম, বাবার নাম, মায়ের নাম, বয়স ও ঠিকানা যাচাই করা হয়ে থাকে। অ্যাপটি ব্যবহার করে খুব সহজেই জাতীয় পরিচয়পত্র যাচাই বাছাই করা যায়।
আজকাল ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ডিজিটাল ওয়ালেট অ্যাকাউন্ট খোলার মতো কাজে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রয়োজন হয়। আর যেকোনো প্রতিষ্ঠান ওয়েসবাইট ব্যবহার করে জাতীয় আইডি শনাক্ত করতে পারবে এমনকি ফলাফল সঙ্গে সঙ্গে পেয়ে যাবে।
জাতীয় পরিচয়পত্র চেক করার নিয়ম
আপনি চাইলে আপনার নিকটস্থ নির্বাচন অফিসারের কার্যালয়ে গিয়ে জাতীয় পরিচয় পত্র চেক করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র চেক করতে পারবেন। সরকার নাগরিকের সুবিধার জন্য নির্বাচন কমিশন অফিস অনলাইন সিস্টেম চালু করেছে। এই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা বাংলাদেশ জাতীয় পরিচয় পত্র চেক করতে পারবেন।
জাতীয় পরিচয় পত্র সংশোধন করার নিয়ম এবং সংশোধন করার ফি
অনলাইনের ভুল তথ্য সংশোধন করতে চাইলে এনআইডি পোর্টালে (https://services.nidw.gov.bd/nid-pub/) ঢুকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এনআইডি নম্বর দিতে হবে। অ্যাকাউন্টেই ভুল তথ্য সংশোধনের নির্দিষ্ট ফি অনলাইনে পরিশোধের লিঙ্ক পাওয়া যাবে।
ভুল তথ্য সংশোধনের জন্য কিছু কাগজের কপি আপলোড করতে হবে।
১. নাম সংশোধনের ক্ষেত্রে জন্ম নিবন্ধন, মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষার সনদপত্র, পাসপোর্টের কপি প্রয়োজন হবে।
২. ঠিকানা পরিবর্তনের জন্য বিদ্যুৎ বা পানির বিলের কাগজ।
৩. বিয়ের পর স্বামীর নাম যোগ করতে চাইলে নিকাহনামা, স্বামীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৪. বিবাহ বিচ্ছেদের কারণে স্বামীর নাম বাদ দিতে চাইলে তালাকনামা সংযুক্ত করতে হবে।
সংশোধনের জন্য যে কাগজ প্রয়োজন, তা ওয়েবসাইটেই দেয়া রয়েছে। তথ্য সংশোধন অনুমোদন হয়ে গেলে আপনার দেয়া ফোন নম্বরে একটি মেসেজ আসবে। ওয়েবসাইট থেকে সংশোধিত কার্ডটি প্রিন্ট করে লেমিনেট করতে পারবেন।
ইন্টারনেটের সুবিধা না থাকলে আপনি আপনার উপজেলার নির্বাচন অফিস থেকে ‘ডাটা এন্ট্রি অপারেটর’-এর সাহায্য নিতে পারেন। এ ছাড়া প্রতিটি ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার থেকেও অনলাইনে এনআইডি সংক্রান্ত সেবা পেতে পারেন।
পরিচয়পত্রে যে তথ্য আছে, তার যে কোনো একটি সংশোধন করতে চাইলে প্রথমবার আবেদনের জন্য ২০০ টাকা, দ্বিতীয়বার ৩০০ টাকা এবং পরবর্তী যতবার আবেদন করবেন ৪০০ টাকা ফি দিতে হবে। ওকে ওয়ালেট বা রকেটের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করা যাবে। এছাড়া সোনালী ব্যাংকের মাধ্যমেও পরিশোধ করতে পারবেন।
জাতীয় পরিচয় পত্র হারিয়ে বা নষ্ট হয়ে গেলে করণীয়
আপনার জাতীয় পরিচয়পত্র যদি হারিয়ে বা নষ্ট হয়ে যায় প্রথমেই আপনাকে নিকটতম থানায় জিডি করতে হবে। সেই জিডির কপিটা নিয়ে আপনি নিজেই অথবা অন্য কারো সাহায্য নিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রথমে হারানো আইডি কার্ড উত্তোলন করে তারপর সংশোধনের আবেদন করতে হবে। এখনও হারানো আইডি কার্ড পেতে কোনো ফি দিতে হয় না তবে ভবিষ্যতে আইডি কার্ড পেতে বা সংশোধন করতে সরকার কর্তৃক নির্ধারিত ফি ধার্য করা হবে।
উপসংহার
জাতীয় পরিচয় পত্র খুবই গুরুত্বপূর্ণ একজন সুনাগরিকের জন্য। বাংলাদেশী নাগরিকদের জন্য একটি বাধ্যতামূলক নথি, যা ১৮ বছর পূর্ণ হওয়ার পর নথিভুক্ত হতে হয়।
তাই জাতীয় পরিচয় পত্র সম্পর্কীয় তথ্যাদি একজন নাগরিক হিসেবে জানা আপনাদের আব্যশকীয়। জানার যেন শেষ নেই তাই আসুন সচেতন হই এবং অন্যদের জানতে সহায়তা করি।






[…] খোলার সময় অবশ্যই আপনার সকল তথ্য আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দিবেন এতে পরবর্তীতে কোন […]