• Skip to main content
  • Skip to secondary menu
  • Skip to primary sidebar
  • Skip to footer
  • হোম
  • সেরা
  • জানেন কি?
  • কিভাবে
  • টিপস এন্ড ট্রিকস
  • ভ্রমণ পিপাসু

সকলকিছু

জানার আছে অনেক কিছু

  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • আপনার লিখা সাবমিট করুন
  • Privacy Policy

ই পাসপোর্ট করার নিয়ম: প্রয়োজনীয় সকল তথ্য

03/11/2021 by সকল কিছু 2 Comments

ই পাসপোর্ট করার নিয়ম

ইলেকট্রনিকস পাসপোর্ট সংক্ষেপে বলা হয় ই-পাসপোর্ট। ই-পাসপোর্টের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার যদি ই-পাসপোর্ট থাকে তবে আপনাকে ইমিগ্রেশনের জন্য ভিসা চেকিং-এর লাইনে দাড়াতে হবে না। ইলেকট্রনিক গেট ব্যবহার করে খুব সহজেই আপনি খুব দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন। ই-পাসপোর্ট হচ্ছে ইলেকট্রনিক মাইক্রোপ্রসেসর চিপ ও অ্যান্টেনা যুক্ত একটি পাসপোর্ট। যাতে ব্যবহারকারী ব্যক্তির ছবি, চোখের আইরিশ ও আঙ্গুলের ছাপ যুক্ত করা থাকে। অনলাইনে আবেদনের মাধ্যমে আপনি খুব সহজেই ই-পাসপোর্টের জন্য নতুন করে আবেদন অথবা যদি আপনার এম আর পি পাসপোর্ট থাকে তবে ই পাসপোর্টে কনভার্ট বা রি- ইস্যু করে নিতে পারেন। চলুন জেনে নেই ই পাসপোর্ট করার নিয়ম।

ই পাসপোর্ট করার নিয়ম: বিস্তারিত সকল নিয়ম

বর্তমানে দেশের যে কোন স্থান থেকেই অনলাইনের মাধ্যমে খুব সহজেই ই-পাসপোর্টের জন্য আবেদন করা যাচ্ছে। আপনি যদি মনোযোগ দিয়ে সব নিয়মকানুন গুলো পড়ে পড়ে এপ্লাই করেন তবে কোন ঝামেলা ছাড়াই আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ই-পাসপোর্ট। চলুন দেখে নিই, কিভাবে ই-পাসপোর্ট করবেন এবং ই পাসপোর্ট করার নিয়ম।

অনলাইনে ই-পাসপোর্ট করার জন্য আপনাকে নিচের ধাপ গুলো অনুসরণ করতে হবে।

  • ওয়েবসাইটে গিয়ে প্রথমে একটি একাউন্ট খুলতে হবে।
  • আপনার সকল তথ্য সঠিক ভাবে পূরণ করতে হবে।
  • আবেদনের সময় বায়োমেট্রিক এনরোলমেন্টের জন্য একটি শিডিউল নিতে হবে।
  • ই-পাসপোর্ট করার ফি জমা দিতে হবে
  • নির্দিষ্ট তারিখে গিয়ে বায়োমেট্রিক দিয়ে আসতে হবে।
  • পুলিশ ভেরিভিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। (নতুন আবেদনের ক্ষেত্রে)
  • নির্দিষ্ট তারিখে পাসপোর্ট ডেলিভারি নেয়ার জন্য যেতে হবে।

উপরের ধাপগুলো অনুসরণ করলেই আপনি খুব সহজেই ই পাসপোর্ট বানাতে পারবেন। চলুন উপরের লিস্টের সবগুলো তথ্য বিস্তারিত জানা যাক।

ওয়েবসাইটে গিয়ে প্রথমে একটি একাউন্ট খুলতে হবে

অনলাইনে ই-পাসপোর্টের জন্য আবেদনের জন্য সর্বপ্রথম আপনাকে ইপাসপোর্ট করবার সরকারি ওয়েবসাইট www.epassport.gov.bd -এ যেতে হবে। ওয়েবসাইটে যাবার আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। নিজে নিজে জানার জন্য আপনি ওয়েবসাইটে ভালো করে পড়শোনা করলেই অনেক তথ্য পেয়ে যাবেন। এখন এপ্লাই করার জন্য সর্বপ্রথম আপনাকে APPLY ONLINE-এ ক্লিক করতে হবে। শুরুতেই জেলা ও বর্তমান ঠিকানার নিকটবর্তী পুলিশ স্টেশনের নাম দেয়া মাত্রই আপনার স্থানীয় পাসপোর্ট অফিসের নাম দেখা যাবে।

 

এপ্লাই অনলাইনে ক্লিক করার পরে আপনাকে চেক করে দেখতে হবে আপনি যেই এলাকায় বসবাস করছেন  তার আশেপাশে কোথায় পাসপোর্ট অফিস রয়েছে অর্থাৎ আপনার এলাকা কোন পাসপোর্ট অফিসে অধীনে। আপনার সামনে Step 1: Check availability of e‑Passport in your region নামের একটি পেজ দৃশ্যমান হবে। সেখানে আপনি আপনার জেলা ও থানা দিয়ে দিলেই আপনি আপনার পাসপোর্ট অফিসের নাম জেনে যাবেন।

 

আপনার পাসপোর্ট অফিসের নাম জানার পরে আপনাকে কনটিনিউতে ক্লিক করতে হবে। Enter your email address নামক পেজ দৃশ্যমান হবার পরে সেখানে আপনার ইমেইল আইডি দিয়ে কনটিনিউ করতে হবে।

 

আপনার ইমেইল আইডি দেয়ার পরে একাউন্ট ডিটেইলস দিয়ে আপনাকে একাউন্ট ক্রিয়েট করতে হবে। মনে রাখবেন একাউন্ট খোলার সময় আপনি সকল নির্দেশনা ভালো করে পড়ে নিবেন যাতে কোন তথ্য দেয়ার সময় বানান কিংবা কোন ভুল না হয়।

Enter-your-account-information

একাউন্ট খোলার সময় অবশ্যই আপনার সকল তথ্য আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দিবেন এতে পরবর্তীতে কোন সমস্যায় আপনাকে পরতে হবে না। যদি আপনার আগের পাসপোর্ট থেকে থাকে তবে সেই অনুযায়ী সকল তথ্য দিয়েই একাউন্ট খুলুন। ক্রিয়েট একাউন্ট দেয়ার পরে আপনার একাউন্ট একটিভ করার জন্য আপনার ইমেইলে একটা মেইল পাবেন সেই মেইলের লিংক দিয়ে আপনার একাউন্ট একটিভ করে নিতে হবে।

EPASSPORT-ACCOUNT-ACTIVE

অনলাইনে আবেদন করতে না চাইলে, আপনি ইপাসপোর্টের অফলাইন ফর্ম ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করুন- E-Passport Offline Form

আপনার সকল তথ্য সঠিক ভাবে পূরণ করতে হবে

ইমেইলের একটিভ লিংক দিয়ে আপনার একাউন্ট একটিভ হয়ে যাবার পর আপনাকে আপনার একাউন্টে লগিন করতে হবে। লগিন করার পর আপনাকে আপনার ইপাসপোর্টের জন্য এপ্লিকেশন ফর্ম ফিলাপ করা শুরু করতে হবে। ফর্ম পুরন করার পুর্বে আপনি পাসপোর্ট অফিসের নির্দেশনা গুলো পড়ে নিতে পারেন।

আপনি যখন আপনার ইপাসপোর্টের আবেদন শুরু করবেন তখন মনে রাখবেন সকল তথ্য যেনো আপনার জাতীয় পরিচয়পত্র অথবা পূর্ববর্তী পাসপোর্টের (যদি থাকে) সাথে সম্পূর্ণ মিল থাকে। যদি কোন কারনে বানান ভুল হয় কিংবা কোন তথ্য ভুল হয়ে যায় এবং আপনি সেই আবেদন ফর্ম সাবমিট করে দেন তবে আপনাকে সেটি সংশোধনের জন্য অফিসে গিয়ে ভালোই পরিশ্রম করতে হবে। তাই সাবমিট করার পূর্বেই সকল তথ্য চেক করে নেয়া ভালো।

তাই আবেদনের সময়  আপনার নাম, জন্ম তারিখ, বর্তমান ও স্থায়ী ঠিকানা, পেশা, জাতীয় পরিচয়পত্রের নাম্বার, পূর্ববর্তী পাসপোর্টের তথ্য (যদি থাকে), পিতা-মাতার নাম ও পেশা, যোগাযোগ নাম্বার ও জরুরি ক্ষেত্রে যোগাযোগ নাম্বার খুব সতর্কতার সাথে দিতে হবে।

একটি বিষয় অবশ্যই মনে রাখবেন একবার  আবেদন ফর্ম চূড়ান্তভাবে জমা দেয়া হয়ে গেলে সেই আবেদনপত্র আর পরিবর্তন করা যাবে না। আরেকটি বিষয় একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে শুধুমাত্র একটিই ইপাসপোর্টের জন্য আবেদন করা যায়। আবেদনের সময় প্রতিটি তথ্য জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দিতে হবে, টা না হলে ই-পাসপোর্ট পাওয়া যাবে না।

আপনার আবেদন ফর্ম সাবমিট হয়ে গেলে আপিনার পুরো আবেদন ফর্মের একটি পিডিএফ পাবেন সেটি প্রিন্ট করে নিবেন কারন এটি আপনাকে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে।

প্রিন্ট করার সময় পিডিএফের প্রথম পাতায় নিচের দিকে যে কিউ আর কোড (QR Code) রয়েছে টা সহ প্রিন্ট দিবেন।

এখন আসি ফরম সাবমিট হয়ে গেলে আপনাকে পুরো ফরমের একটা পিডিএফ দিবে সেটার প্রিন্ট কপি ই আপনার এপ্লিকেশন ফরম। প্রিন্ট করার সময় আপনাকে প্রদত্ত পিডিএফের প্রথম পাতায় নিচের দিকের কিউ আর কোড সহ প্রিন্ট দিবেন। না হলে একটু ঝামেলা পোহাতে হবে।। তাই সাধু সাবধান।৷

আবেদনের সময় বায়োমেট্রিক এনরোলমেন্টের শিডিউল

ইপাসপোর্টের অনলাইন আবেদন সম্পন্ন  করা শেষ হলে পাসপোর্ট অফিসের নির্ধারিত তারিখ থেকে বায়োমেট্রিকের এনরোলমেন্টের শিডিউলের তারিখ সিলেক্ট করতে হবে। শিডিউল ঠিক করা হলে আপনাকে একটা প্রিন্ট সামারি অপশন দিবে সেটা প্রিন্ট দিয়ে নিবেন, সেখানে আপনার শিডিউল টাইম আর এপ্লিকশন সামারি থাকবে।।

ই-পাসপোর্ট করার ফি জমা দিতে হবে

বাংলাদেশে আবেদনকারীদের জন্য ৪৮ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি সাধারণ ফি ৪০২৫ টাকা, জরুরি ফি ৬৩২৫ টাকা ও অতীব জরুরি ফি ৮৬২৫ টাকা এবং ১০ বছর মেয়াদি সাধারণ ফি ৫৭৫০ টাকা, জরুরি ফি ৮০৫০ টাকা ও অতীব জরুরি ফি ১০৩৫০ টাকা।

এছাড়া বাংলাদেশে আবেদনকারীদের জন্য ৬৪ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি সাধারণ ফি ৩৬২৫ টাকা, জরুরি ফি ৮৬২৫ টাকা ও অতীব জরুরি ফি ১২০৭৫০ টাকা এবং ১০ বছর মেয়াদি সাধারণ ফি ৮০৫০ টাকা, জরুরি ফি ১০৩৫০ টাকা ও অতীব জরুরি ফি ১৩৮০০ টাকা। সব ফির সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত রয়েছে।

e-Passport Fees

ই-পাসপোর্ট-এর তিন ধরনের ডেলিভারি অপশন  রয়েছে । আপনার আবেদনপত্র জমা দেয়ার পর থেকে নির্ধারিত কর্মদিবস পর ই-পাসপোর্ট হাতে পাওয়া যায়। রেগুলার: ১৫ কর্মদিবস, এক্সপ্রেস: ৭ কর্মদিবসে এবং সুপার এক্সপ্রেস: দুই কর্মদিবস সময় লেগে থাকে।

পাসপোর্ট ফি কত সেইটা জানা হলো কিন্তু পাসপোর্ট ফি কথায় জমা দিতে হবে টা কি আমরা জানি? আসুন জেনে নেই। পাসপোর্ট ফি অনলাইন এবং অফলাইন দুইভাবেই দেয়া যায়। আপনি সরাসরি নির্দিষ্ট কিছু ব্যাংকে গিয়ে আপনার পাসপোর্ট ফি জমা দিয়ে আসতে পারেন। সোনালী ব্যাংক, ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক,  প্রিমিয়ার ব্যাংক, ব্যাংক এশিয়া এবং ঢাকা ব্যাংকে সশরীরে গিয়ে  গিয়ে পাসপোর্ট ফি ফরম পূরণ করে আপনার ফি জমা দিয়ে টাকা জমা দেয়ার রশিদ সংগ্রহ করতে হবে।

আপনি চাইলে ব্যাংকে না দিয়ে বাসায় বসেও ব্যাংক কিংবা বিকাশের মাধ্যমেও টাকা জমা দিতে পারবেন। টাকা জমা দিতে ক্লিক করুন- এ-চালান

বর্তমানে এ চালান এপের মাধ্যমে পাসপোর্টের ফি জমা দেয়া যাচ্ছে।

মনে রাখবেন ই-পাসপোর্টে দেয়া আবেদনকারীর নাম এবং ব্যাংক ডিপোজিট ফর্মে আবেদনকারীর নাম সম্পূর্ণ এক হতে হবে।

পাসপোর্ট ফি জমা দিতে যাবার সময় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আবেদনপত্রের সামারি দরকার হবে। তাই সেটি অনলাইন আবেদন জমা দেয়ার পরেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিবেন। আর যারা পাসপোর্ট রিনিউ করছেন তাদের আগের পাসপোর্টের ফটোকপি প্রয়োজন হবে।

নির্দিষ্ট তারিখে গিয়ে বায়োমেট্রিক ও ফর্ম জমা

আপনার অনলাইন এপ্লিকেশন ও পাসপোর্ট জমা দেয়া শেষ হলে আবেদনের সময় পাওয়া বায়োমেট্রিক এনরোলমেন্টের দিন আপনার সকল প্রয়োজনীয় সকল কাগজপত্র নিয়ে আপনার পাসপোর্ট অফিসে যেতে হবে। ই-পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোন কাগজপত্র সত্যায়িত করতে হয় না এবং ই-পাসপোর্ট ফরমে কোন ছবি সংযোজন এবং তা সত্যায়িত করতে হয় না।

আপনার কি কি কাগজপত্র সাথে নিতে হবে তার একটি লিস্ত সরকারি ওয়েবসাইট থেকে দেখে নিন। পাসপোর্ট অফিসের যে সকল কাগজপত্র নিয়ে যাবেন।

সাধারণত যেসকল কাগজপত্র সাথে নিয়ে যাবেন-

  • ইপাসপোর্টের এপ্লিকেশন ফরম।
  • ব্যাংকে জমাকৃত টাকার রিসিটটি আপনার এপ্লিকেশন ফরমের উপরের দিকে ডানপাশে আঠা দিয়ে লাগিয়ে দিবেন।
  • এপ্লিকেশন ফরম প্রিন্ট করে তাতে ব্যাংকে টাকা জমা দেয়ার ইনফরমেশন হাতেই লিখে দিবেন এবং নিজের স্বাক্ষর দেয়ার স্থানে স্বাক্ষর ও তারিখ লিখবেন।
  • জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
  • বর্তমান ঠিকানার ইউটিলিটি বিলের ফটোকপি
  • পুরাতন পাসপোর্টের ফটোকপি (যদি থাকে)
  • অফিশিয়াল এন ও সি (মেইন কপি, পেশা অনুযায়ী কারো জমা দিতে হয়ে আবার অনেকের জমা দিতে হয় না)
  • অফিশিয়াল আইডি কার্ডের ফটোকপি (প্রয়োজন হয় না তবে চাকুরীজীবী হলে সাথে রাখা ভালো)
  • পুরাতন পাসপোর্টে অবিবাহিত ছিলেন কিন্তু এখন বিবাহিত। তাহলে ম্যারিজ সার্টিফিকেট এবং কাবিননামার ফটোকপি দুইটাই জমা দিতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:

১। আবেদনপত্রের সারংশের প্রিন্ট কপি (অ্যাপয়েন্টমেন্ট সহ)
২। সনাক্তকরণ নথির প্রিন্ট কপি (জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন নং)
৩। পেমেন্ট স্লিপ
৪। পূর্ববর্তী পাসপোর্ট এবং ডাটা পেজের প্রিন্ট কপি (যদি থাকে)
৫। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে  GO/NOC (যদি থাকে)
৬। তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র(যদি থাকে)
৭। আবেদনপত্রের প্রিন্ট কপি(ঐচ্ছিক )

অনেক সময় ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন কাগজপত্র দেয়া লাগতে পারে। তাই পাসপোর্ট অফিসে যাবার আগেই কি কি কাগজপত্র নিয়ে যাবেন তা ভালো করে দেখে নিন।

সকল কাগজপত্র নিয়ম অনুযায়ী নেয়া হলে সব এক সেট করে পাসপোর্ট অফিসের লাইনে দাঁড়াবেন এবং সিরিয়াল নম্বর নিয়ে নির্দিষ্ট রুমে চলে যাবেন। সেখানে কর্তব্যরত অফিসার আপনার এপ্লিকেশন ফর্মের সাথে আপনার পুরাতন পাসপোর্টের (যদি থাকে) এবং এনআইডি কার্ডের তথ্য মিলিয়ে নিবেন। একটা বিষয় খেয়াল রাখবেন আপনার সকল সংযুক্তি এর মেইন কপি সাথে রাখবেন। যেমন: আপনার পুরাতন পাসপোর্ট (যদি থাকে), এন আইডি, বাসার ইউটিলিটি বিল ইত্যাদি। মনে রাখবেন মেইন কপি দেখতে চাইলে তা না দেখাতে পারলে আপনার বিলম্ব হতে পারে।

সকল কিছু ঠিক থাকলে আপনাকে বায়োমেট্রিকের জন্য রুম নাম্বার লিখে দিয়ে আপনাকে নির্দিষ্ট রুমে পাঠাবে। সেখানে আপনার সকল কাগজের স্ক্যান কপি নিয়ে ও আপনার ছবি,  বায়োমেট্রিক ইত্যাদি নিয়ে আপনাকে ডেলিভারি স্লিপ প্রিন্ট করে দিবে। আপনি সেই স্লিপ নিখুঁতভাবে দেখবেন কারন এই স্লিপে যা লিখা থাকবে তাই আপনার পাসপোর্টে প্রিন্ট হবে। যদি কোন ভুল চোখে পরে তাহলে বায়োমেট্রিক এনরোলমেন্ট অফিসারকে বিনয়ের সাথে অনুরোধ করলে তিনিই তা সংশোধন করে দিবেন। সবকিছু শেষ হলে আপনি ডেলিভারি স্লিপ নিয়ে চলে আসবেন।

পুলিশ ভেরিভিকেশন

আপনি আপনার পাসপোর্ট অফিসে বায়োমেট্রিক ও আবেদন ফর্ম জমা দিয়ে আসার পরে কিছুদিনের মধ্যে আপনার পুলিশ ভেরিফিকেশন হবে। তাই আবেদনের সময় বর্তমান ও স্থায়ী ঠিকানা বুঝে দিবেন। আপনার স্থায়ী ঠিকানা অবশ্যই  আপনার জাতীয় পরিচয় পত্রের সাথে মিল থাকতে হবে।

কারও পুরাতন পাসপোর্ট থাকলে পুলিশ ভেরিফিকেশন হবে না যদি আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা আগেরটাই থাকে। যদি ঠিকানা পরিবর্তন হয় তবে আবার পুলিশ ভেরিফিকেশন হবে।

পুলিশ ভেরিফিকেশনের সময় যা যা দেখতে চাইতে পারে:
১: আপনার ও আপনার বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র
২: পাসপোর্ট আবেদনের সময় যে পেশা দিয়েছেন তার প্রমাণ। যেমন স্টুডেন্ট দিলে স্টুডেন্ট আইডি কার্ড জব দিলে জব আইডি কার্ড ইত্যাদি।
৩: বিদ্যুৎ বিলের ফটোকপি কিংবা যদি বিদ্যুৎ বিল কার্ডে রিচার্জ করেন তাহলে সেই কার্ডের ফটোকপি।

ই পাসপোর্ট চেক করার নিয়ম

পুলিশ ভেরিকেশন শেষ হবার পর আপনি পাসপোর্টের ডেলিভারির জন্য অপেক্ষা করবেন। আপনার ই পাসপোর্টের বর্তমান অবস্থা চেক করার জন্য ওয়েবসাইট ভিজিট করুন। ই পাসপোর্ট চেক করার নিয়ম

নির্দিষ্ট তারিখে পাসপোর্ট ডেলিভারি

আপনি যে ডেলিভারি স্লিপ পেয়েছিলেন সেখানে পাসপোর্ট ডেলিভারি দেয়ার তারিখ দেয়া থাকবে। এছাড়া সকল তথ্য আপনার মেইলে চলেই আসবে। এছাড়াও আপনি আপনার আইডিতে লগিন করে সকল তথ্য জানতে পারবেন। ইপাসপোর্টের ওয়েবসাইটে লগিন করার লিংক।

নির্দিষ্ট তারিখে আপনার পাসপোর্ট অফিসে ডেলিভারি স্লিপ নিয়ে উপস্থিত হয়ে যাবেন। যদি পুরাতন পাসপোর্ট থেকে থাকে সেগুলোও এবং এন আইডি কার্ড সাথে নিয়ে যাবেন। পাসপোর্ট অফিসের নির্দিষ্ট কাউন্টারে ডেলিভারি স্লিপ জমা দেয়ার পর আপনাকে একটা টোকেন দেয়া হবে। সেই টোকান অনুযায়ী আপনাকে ডাকা হবে এখন পুনরায় আপনার ফিংগার প্রিন্ট নিয়ে আপনার নতুন পাসপোর্ট আপনাকে ডেলিভারি দেয়া হবে।

সাধারনত সকাল ৯:১৫ থেকে দুপুর ৩:৩০ পর্যন্ত ডেলিভারি স্লিপ জমা নেয়া হয় এবং বিকাল ৪টা পর্যন্ত পাসপোর্ট বিতরন করা হয়। অফিসভেদে সময় কম বেশি হতে পারে।

ই-পাসপোর্ট সম্পর্কিত কিছু সাধারণ জিজ্ঞাসা

ই-পাসপোর্টের আবেদন কি অনলাইনের পাশাপাশি অফলাইনেও করা যাবে?

হ্যাঁ, ই-পাসপোর্টের আবেদন অনলাইনের পাশাপাশি অফলাইনেও করা যাবে। উপরে এই বিষয়ে বিস্তারিত বলা হয়েছে।

বাংলাদেশের সবাই কি ই-পাসপোর্টের  জন্য আবেদন করতে পারবে?

হ্যাঁ, আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, তবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনি ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

ই পাসপোর্ট চেকিং করবো কিভাবে?

আপনার ই পাসপোর্ট এর স্ট্যাটাস চেকিং এই লিংক থেকে করা যাবে।

 

ই পাসপোর্ট করার নিয়ম সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারলাম।

Filed Under: কিভাবে, জানেন কি? Tagged With: ই পাসপোর্ট করার নিয়ম, ই পাসপোর্ট চেক করার নিয়ম, ই-পাসপোর্ট, ই-পাসপোর্ট করার ফি, একাউন্ট, এনরোলমেন্টের শিডিউল, এপ্লিকেশন ফর্ম, পাসপোর্ট অফিসের নির্দেশনা, পাসপোর্ট ডেলিভারি, পাসপোর্ট ফি কত, পুলিশ ভেরিভিকেশন, বায়োমেট্রিক

Reader Interactions

Comments

  1. IsacTaw says

    26/02/2022 at 2:42 PM

    Remarkably! Thanks!

    Reply
  2. Stella says

    27/02/2022 at 3:15 PM

    Nice post. I was checking continuously this blog and I
    am impressed! Extremely helpful information specially the last part
    🙂 I care for such information a lot. I was looking for
    this certain info for a long time. Thank you and good
    luck.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Primary Sidebar

সোশ্যাল মিডিয়াতে আমরা

  • Facebook
  • Instagram
  • Pinterest
  • Twitter
  • YouTube

সাম্প্রতিক পোষ্ট

ফুটবল বিশ্বকাপের খেলা দেখুন

মেথি খাওয়ার উপকারিতা

মেথি খাওয়ার উপকারিতা

সরিষার তেলের উপকারিতা

সরিষার তেলের উপকারিতা

ই পাসপোর্ট করার নিয়ম: প্রয়োজনীয় সকল তথ্য

সাইকেল চালানোর উপকারিতা

ময়দার উপকারিতা (ময়দার জনা অজানা তথ্য)

থানকুনি পাতার উপকারিতা

ভ্যাট কি এবং ভ্যাট কিভাবে দেয়া হয়

জাতীয় পরিচয় পত্র (দরকারি সকল তথ্য)

সৌরজগৎ সম্পর্কে জানা ও অজানা

Footer

আমাদের সম্পর্কে

সকলকিছু.কম একটি স্বতন্ত্র প্রকাশক মিডিয়া। নৈতিক সাংবাদিকতাই আমাদের মূল লক্ষ্য। সকল উৎসকে সম্মান প্রদর্শনপূর্বক বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে সকলকিছু। সকলকিছু.কম এমন একটি তথ্যের একটি ভাণ্ডার যা সর্বদা পক্ষপাতিত্ব বা বিতর্ক থেকে মুক্ত। আপনাকে এক অন্যরকম অভিজ্ঞতা দিবে এই পোর্টাল।

গ্যালারি

লিংক

  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • আপনার লিখা সাবমিট করুন
  • Privacy Policy

Copyright © 2026 | Shokolkichu.com